Tuesday, 25 January 2022

নিহার লাভলি হেয়ার অয়েল -এর ব্রান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা-Bd news 71

নিহার লাভলি হেয়ার অয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস সম্প্রতি তাদের নতুন পণ্য নিহার লাভলি হেয়ার অয়েল বাজারে এনেছে। নতুন এই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী তানজিন তিশা। নিহার লাভলি হেয়ার অয়েলে আছে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের শক্তি। এটি চুলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে চুল পড়া নিয়ন্ত্রণ ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া তেলটি অ্যারাবিয়ান ইন্সপায়ারড পারফিউম মিশ্রিত, যা ২৪ ঘন্টা পর্যন্ত চুলকে সুগন্ধযুক্ত রাখে। এর নন-স্টিকি টেক্সচার চুলকে সারাদিন উজ্জ্বল রাখে। আর তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা নিহার লাভলি ব্যবহারের পরামর্শ দেন। অভিনেত্রী তানজিন তিশা বলেন, “উপমহাদেশের ১ নাম্বার হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস-এর সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অ্যারাবিয়ান সুগন্ধি সমৃদ্ধ পুষ্টি গুনাগুণ এবং সাশ্রয়ী দাম তেলটিকে ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রাখবে বলে আমার বিশ্বাস।” ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “ম্যারিকো বাংলাদেশ গত দুই দশকে ধারাবাহিক অগ্রগতি ও গ্রাহকদের ভালোবাসায় বাংলাদেশের অধিকাংশ পরিবারের প্রথম পছন্দ এবং বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। আমরা চুলের পুষ্টি গুনাগুণ বৃদ্ধির মাধ্যমে ব্র্যান্ডের পোর্টফোলিও সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছি এবং এর মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণেও আমরা আশাবাদী। নিহার লাভলি হেয়ার অয়েল তেমনই একটি পণ্য। কারণ এটি দেশের প্রথম অ্যারাবিয়ান ইন্সপায়ারড পারফিউম মিশ্রিত এবং নারিকেল ও ক্যাস্টর অয়েলের পুষ্টিসমৃদ্ধ, যা ভোক্তাদের চুলের সমস্যা সমাধানে সাহায্য করবে।” দেশজুড়ে সকল রিটেইল আউটলেট, কসমেটিকস আউটলেট, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সুপার শপে নিহার লাভলী হেয়ার অয়েল পাওয়া যাচ্ছে। তেলের ৭৫ মি.লি প্যাকের বাজারমূল্যে মাত্র ৫৫ টাকা, ১৫০ মি.লি ১০০ টাকা এবং ৩০০ মি.লি’র প্যাক পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়।

Sunday, 5 December 2021

শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতে প্যারাসুট জাস্ট ফর বেবি ও নাবিলা’র আহ্বান

 



শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নিতে মায়েদের পরামর্শ দিলেন এই অভিনেত্রী ও উপস্থাপিকা।


শীতের শুষ্কতায় শিশুদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নেওয়ার গুরুত্ব সম্পর্কে মায়েদের সচেতন করতে প্যারাসুট জাস্ট ফর বেবি দেশব্যাপী ক্যাম্পেইন করছে। একটি ভিডিও’র মাধ্যমে অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এই সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।


ভিডিওতে দেখা যাবে, সদ্য মা হওয়া নাবিলা তার শিশুর জন্য প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন বেছে নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন। শিশুদের ত্বক অত্যন্ত সেনসিটিভ। তাই বিশেষ করে এই শীতে, নাবিলা শিশুদের জন্য স্কিন কেয়ার পণ্য বাছাইয়ে প্রাকৃতিক উপাদান এবং গ্লোবাল সেফটি সার্টিফিকেশন সংবলিত পণ্য বেছে নিতে গুরুত্ব আরোপ করেন। ফলে শীতকালের অতিরিক্ত শুষ্কতায় শিশুর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বেবি কেয়ার পণ্য বাছাই এবং ত্বকের কোমলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তাই প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন নাবিলার পারফেক্ট পছন্দ। এই লোশনটি তিনি তার শিশুর নরম কোমল ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করেন।


শিশুদের কোমল ত্বকের জন্য স্কিনকেয়ার সমাধান দিতে লোশন ছাড়াও প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার রেঞ্জে আরও দুটি স্কিনকেয়ার পণ্য আছে; প্যারাসুট জাস্ট ফর বেবি অয়েল ও প্যারাসুট জাস্ট ফর বেবি ফেইস ক্রিম। বাদাম, অলিভ অয়েলের প্রাকৃতিক গুণাগুন ও ভিটামিন ই সমৃদ্ধ প্যারাসুট জাস্ট ফর বেবি অয়েল শিশুর ত্বককে সারাদিন রাখে কোমল ও মসৃণ। অন্যদিকে জলপাই তেলের পুষ্টি ও বাদাম দুধের মিশ্রণে তৈরি প্যারাসুট জাস্ট ফর বেবি ফেইস ক্রিম শিশুর সংবেদনশীল ত্বককে ২৪ ঘন্টা পর্যন্ত রাখে নমনীয়। প্যারাসুট জাস্ট ফর বেবি রেঞ্জে নিরাপদ, প্রাকৃতিক উপাদান এবং জেন্টেল ফর্মুলেশন থাকার কারণে নাবিলা এই পণ্যগুলো ব্যবহারেই আস্থা রাখেন।


ক্যাম্পেইনটি সম্পর্কে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, “শিশুদের জন্য বাজারে এতো পণ্য রয়েছে যে এদের মধ্য থেকে আমার বাচ্চার জন্য সেরা এবং নিরাপদ পণ্যটি বেছে নেওয়া একটু কঠিন। শীতের শুষ্কতায় শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন। আর প্যারাসুট জাস্ট ফর বেবি গ্লোবালী সার্টিফাইড হওয়ায় এটিই সেরা বলে আমি মনে করি। মায়েরা আমার ভিডিওতে তাদের পরিচিত অন্যান্য মায়েদের ট্যাগ করে উইন্টার ক্যাম্পেইনে অংশ নিতে পারেন। সেখান থেকে ৫০ জন সেরা মন্তব্যকারী মায়েরা পাবেন প্যারাসুট জাস্ট ফর বেবি’র পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।” তিনি আরও বলেন, “আমি আশা করি এই শীতে প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার কেয়ার রেঞ্জ শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিত করবে এবং মায়েদের করবে চিন্তামুক্ত।”


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ গোপাল বলেন, “শিশুদের জন্য নিয়ে আসা প্রোডাক্ট লাইন প্যারাসুট জাস্ট ফর বেবি শিশুদের নিরাপদ যত্নের এবং মায়েদের দুশ্চিন্তা নিরসণের কথা মাথায় রাখে। আর তাই ব্র্যান্ডটি শিশুদের নিরাপদ যত্নের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এবং মায়েদের সঠিকভাবে শিশুর যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এই শীতে শিশুর নিরাপদ যত্ন নিশ্চিতের লক্ষ্যে প্যারাসুট জাস্ট ফর বেবি’র উইন্টার রেঞ্জ-এ রয়েছে বেবি লোশন, বেবি ফেস ক্রিম, এবং বেবি অয়েল।”

Saturday, 27 November 2021

বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন চমক স্পার্ক ৮ প্রো

 


নতুন টেকনো স্পার্ক ৮ প্রো-তে আছে অসাধারণ ডিসপ্লে, অ্যাডভান্সড গেমিং পারফরম্যান্স ফিচার 
এবং ফাস্ট চার্জিং সুবিধা

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র স্পার্ক সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় বাজারে এসেছে টেকনো স্পার্ক ৮ প্রো। তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফোনটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। টেকনো স্পার্ক ৮ প্রো শুধু মাত্র অসাধারণ ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সই দিবে না বরং একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।  
টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স, পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্স ফিচারের সাথে নজরকাড়া ডিজাইন। এতে আছে ৪৮ মেকাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ। ব্যবহারকারীদের ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া দৈনন্দিন টাস্ক ও দারুণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে অল নিউ গেম লেভেল হেলিও জি৮৫ ফাস্ট অক্টা-কোর চিপ। ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ থাকবে।
সেইসাথে ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানে টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি যা ৩৩ ওয়াটের ইউএসবি- টাইপ সি ফাস্ট চার্জার এর দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম, এছাড়াও রয়েছে সুপার বুস্ট সিস্টেম অপটিমাইজেশন। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ডুয়েল কালার স্প্রে গ্রেডিয়েন্ট সমৃদ্ধ ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং ট্রেন্ডি করে তুলেছে।

টেকনো মোবাইল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এই ট্রেন্ডি টেকনো স্পার্ক ৮ প্রো নিয়ে এসেছি। জনপ্রিয় টেকনো স্পার্ক লাইনআপের সর্বশেষ এই সংস্করণটির নতুন সব ফিচার ব্যাবহারকারীদের এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করবে।”

টেকনো স্পার্ক ৮ প্রো -এর বাজারমূল্য মাত্র ১৬,৯৯০ টাকা। নজরকাড়া ইন্টারস্টেলার ব্ল্যাক ও কমোডো আইল্যান্ড দুটি কালারে পাওয়া যাবে ফোনটি। আকর্ষণীয় ফিচার ও ডিজাইনের জন্য নিঃসন্দেহে এটি ব্যবহারকারীদের পছন্দের তালিকায় থাকবে।

বিশ্বের উদীয়মান বাজারের একটি অন্যতম ব্র্যান্ড টেকনো। এই ব্র্যান্ডের স্লোগান ‘স্টপ অ্যাট নাথিং’ দ্বারা টেকনো প্রগতিশীল ব্যবহারকারীদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ মানসম্মত ও সমসাময়িক প্রযুক্তিসম্পন্ন উদ্ভাবনী ডিভাইস বাজারে আনছে।

Thursday, 30 September 2021

প্যারাসুট নারিকেল তেল-এর নতুন উৎসব প্যাক



 দেশের সেরা নারিকেল তেল ব্র্যান্ড প্যারাসুট-এর নির্মাতা প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাজারে এনেছে নতুন উৎসব প্যাক। সবার চিরচেনা সেই প্রিয় নারিকেল তেলকেই উৎসব প্যাকের সাথে নতুনভাবে সাজানো হয়েছে।


প্যারাসুটের চিরাচরিত নীল প্যাকে আঁকা সোনালী নকশায় নতুন আঙ্গিকে পাওয়া যাবে উৎসব প্যাক। ২০০ মি.লি. প্যারাসুট নারিকেল তেল পাওয়া যাচ্ছে ১৩৫ টাকায়, সাথে ৩০ মি.লি. তেল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য। শতভাগ বিশুদ্ধ প্যারাসুট নারকেল তেল দেশের সকলের কাছেই একটি বিশ্বস্ত নাম। প্যারাসুট নারিকেল তেল-এর বিশেষ উৎসব প্যাক দেশের সর্বত্রই পাওয়া যাচ্ছে। 


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “প্যারাসুট শুধু আমাদের ফ্ল্যাগশীপ পন্যই নয়, দেশের সেরা এবং ভোক্তাদের সবচেয়ে পছন্দের নারিকেল তেল ব্র্যান্ড।” তিনি আরও বলেন, “প্যারাসুটের ট্রেডমার্ক নীল প্যাক-এ আকর্ষণীয় নতুন এই নকশার মাধ্যমে ভোক্তাদের মধ্যে উৎসবের স্মৃতি বা আমেজ সৃষ্টি করতে পারবো বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশে ৩ জিবি’র স্পার্ক সেভেন স্মার্টফোন নিয়ে এলো টেকনো


 


নিউজ ডেস্ক 


এর আগে স্পার্ক সেভেন সিরিজের ৪ জিবি’র একটি মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি


প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি তাদের স্পার্ক সেভেন সিরিজের ৩ জিবি র‍্যামের স্মার্টফোন নিয়ে এসেছে বাংলাদেশে।


টেকনো’র নতুন এই ফোনের চমৎকার সব ফিচারের মধ্যে থাকছে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৬০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ব্যবহারকারীদের দিবে বিনোদন ও ব্রাউজিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা।  


স্পার্ক সেভেন-এর ৩ জিবি’র মডেলটিতে থাকছে ৬.৫″ এইচডি+ ডট-নচ স্ক্রিন, যা ফোন ব্যবহারের আনন্দ বাড়িয়ে তুলবে অনেক গুণ। ১৬৪X৭৬X৯.৫এমএম আকৃতির ফোনটিতে থাকছে দুটি ন্যানো সিম ব্যবহারের সুবিধা। এছাড়া পিছনে থাকছে কোয়াড ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ম্যাগনেট ব্ল্যাক, মর্ফিয়াস ব্লু এবং স্প্রুচ গ্রিন এই ৩ টি রঙে পাওয়া যাবে ৩ জিবি’র স্পার্ক সেভেন স্মার্টফোনটি।   


৩ জিবি’র এই ফোনটির আগে টেকনো স্পার্ক সেভেন-এর ৪ জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে আসে, যাতে ছিল মিডিয়াটেক হেলিও জি৭০ গেমিং প্রসেসর। দুটি মডেলেই রয়েছে অত্যাধুনিক ফেইস আনলক এবং আই-ট্র্যাকিং অটোফোকাস প্রযুক্তি। পাশাপাশি ক্যামেরা মোডে আছে টাইম-ল্যাপস, স্মাইল-শট, সুপার নাইট-শট, ভিডিও বোকেহ এবং ২কে রেকর্ডিং সুবিধা।


টেকনো স্পার্ক সেভেন ৩ জিবি এবং ৪ জিবি দুটো মডেলই পাওয়া যাচ্ছে দেশজুড়ে। ৩ জিবি’র বাজারমূল্য মাত্র ১১,৪৯০ টাকা এবং ৪ জিবি’র ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯০ টাকায়।

Monday, 27 September 2021

টেকনো ক্যামন ১৭ সিরিজ এখন দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে




অনলাইন মার্কেটে চমৎকার সাফল্য অর্জন করেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র ক্যামন ১৭ সিরিজ। তারই ধারাবাহিকতায় গ্রাহক চাহিদা পূরণে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে জনপ্রিয় এই স্মার্টফোনটি। 


টেকনো ক্যামন ১৭পি-তে আছে এফএইচডি ৬.৮ ইঞ্চি ডট-নচ স্ক্রিন এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট। ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড রিয়ার ক্যামেরা পাশাপাশি এআই নাইট-মোড সহ একটি ম্যাক্রো, বোকেহ এবং কিউভিজিএ লেন্সযুক্ত ক্যামেরা ও দুটি ফ্রন্ট ফ্ল্যাশলাইটও রয়েছে ক্যামন ১৭পি ফোনটিতে। এছাড়া স্মুথ এক্সপেরিএন্স এর জন্য ফোনের হাইওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। অন্যদিকে, টেকনো ক্যামন ১৭-তে রয়েছে এআই লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৯০ হার্জ রিফ্রেশ রেট সম্পন্ন এইচডি প্লাস ৬.৬ ডট-ইন ডিসপ্লে । 


ক্যামন ১৬ সিরিজ-এর সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ সালে বাজারে আসে ক্যামন ১৭ সিরিজ। নতুন সিরিজে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সহ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দুটি মডেলেই উল্লেখযোগ্য আপগ্রেড হিসেবে থাকছে হেলিও জি৮৫ প্রসেসর এর ব্যবহার। দুটি ফোনেই থাকছে ৬ গিগাবাইট (জিবি) র‍্যাম এবং ১২৮ রম (যা ২৫৬ জিবি পর্যন্ত বর্ধনশীল)। এছাড়া ফোনের দীর্ঘ ব্যবহার এবং দ্রুত চার্জ নিশ্চিত করতে ১৮ ওয়্যাট-এর ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি।     


ট্রানশান বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “ক্যামন ১৭ সিরিজ ইতোমধ্যেই গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের ব্যবসায়িক কার্যক্রমের সকল ক্ষেত্রেই গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকি আর এই গ্রাহক চাহিদার কথা বিবেচনা করেই আমরা সবসময় চেষ্টা করি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেরা পণ্যটি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে। দেশজুড়ে সকল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ক্যামন ১৭ সিরিজ বিক্রয়ের সিন্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি দেশজুড়ে সকলের কাছে টেকনো স্মার্টফোন পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” 


ক্যামন ১৭পি মাত্র ১৮,৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার এবং স্প্রুচ গ্রিন কালারে, এছাড়া ক্যামন ১৭ মাত্র ১৬,৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার ও ডিপ সি কালারে পাওয়া যাবে। 


টেকনো সম্পর্কে - 

টেকনো মোবাইল ট্রানশান হোল্ডিংস-এর একটি প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ড, যাদের পোর্টফোলিও জুড়ে রয়েছে ফোন, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি। ব্র্যান্ড হিসেবে টেকনো অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে স্থানীয় পণ্যে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে এবং তাদের মূলমন্ত্র হলো- “থিংক গ্লোবালী, অ্যাক্ট লোকালী”।


২০০৬ সালে যাত্রা শুরু করা টেকনোর উপস্থিতি রয়েছে বিশ্বের ৬০ টিরও বেশি দেশে। বর্তমানে তারা আফ্রিকার সেরা ৩ টি মোবাইল ফোন ব্র্যান্ডের ১ টি এবং তাদের ক্ষ্যাতি রয়েছে বিশ্বজুড়েও। এছাড়াও, টেকনো বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি’র অফিশিয়াল ট্যাবলেট ও হ্যান্ডসেট পার্টনার।

Tuesday, 10 August 2021

হাতীবান্ধায় মাদক ব্যবসায়ীর হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত

 লালমনিরহাট জেলা প্রতিনিধি. 



লালমনিরহাটে বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত  রাতে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আজমির হোসেন জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে একটি মটর সাইকেল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ মটর সাইকেলটি তল্লাশি করতে থাকেন। এমন সময় ওই মাদক ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়।এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন কুমার রায়, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও কনস্টেবল জালাল আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীরা ওই মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের পুত্র বিশ্বনাথ (২১) ও বিধান (১৯), আব্দুর রহিমের পুত্র আইয়ুব আলী (৪৮) ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের পুত্র শামীম (২৫) কে গ্রেফতার করেন। আহত পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।হাতীবান্ধা থানা পুলিশের ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বন্ধু দিবস উপলক্ষ্যে প্যারাস্যুট অ্যাডভান্সড-এর বিশেষ ক্যাম্পেইন

 মিঠু মুরাদ,লালমনিরহাট প্রতিনিধি



 আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় চুলের তেল-এর ব্র্যান্ড ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল। ‘প্যারাসুট অ্যাডভান্সড মজবুত চুল, মজবুত বন্ধন ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইন’-এর সাথে থাকছেন স্বনামধন্য অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং মাসুমা রহমান নাবিলা।


এই ক্যাম্পেইন এর অংশ হিসেবে টয়া তার বন্ধু নাবিলার জন্য প্যারাসুট অ্যাডভান্সড-এর পক্ষ থেকে একটি পারফেক্ট সারপ্রাইজিং গিফট খুঁজে পাবেন। সেখানে থাকবে প্যারাসুট অ্যাডভান্সড-এর পক্ষ থেকে একটি স্পেশাল ম্যাসেজ সহ নাবিলা ও টয়া’র একটি ডিজিটাল স্পেশাল ছবি। একইভাবে, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরাও প্যারাসুট অ্যাডভান্সড-এর ফেসবুক পেইজের ইনবক্সে বা ক্যাম্পেইন অ্যানাউন্সার স্ট্যাটিক ইমেজ সেকশনে তাদের ছবি শেয়ার করে একটি পার্সোনালাইজড ছবি ও বন্ধুদের সাথে ব্র্যান্ডের পেইজে ফিচারড হওয়ার সুযোগও পেতে পারেন।


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড সবসময় মজবুত বন্ধনের অর্থ বহন করে। আর এবারের এই ক্যাম্পেইনটি বন্ধুত্বের মজবুত বন্ধন প্রদর্শনের উদ্দেশ্যেই চালু হয়েছে। ক্যাম্পেইনটির মাধ্যমে এমন একটি প্লাটফর্ম তৈরি হয়েছে যা সকলকে বন্ধুত্বের এই বন্ধন উদযাপন করতে উৎসাহিত করবে।”


ক্যাম্পেইনটির উদ্দেশ্যে নাবিলা বলেন, “এমন এক উদ্যোগের সাথে যুক্ত হতে পারার অনুভূতিটি খুবই চমৎকার। আমি প্যারাসুট অ্যাডভান্সড-কে এমন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। শুধু একটি বিশেষ দিনে নয়, বন্ধুত্ব দিবসের এই ক্যাম্পেইন সকলকে প্রতিদিন বন্ধুত্বের এই দৃঢ় বন্ধন উদযাপন করতে উৎসাহিত করবে।”


ক্যাম্পেইন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে টয়া বলেন, “প্যারাসুট অ্যাডভান্সড-এর সাথে বহু বছর ধরে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। এই বছরের বন্ধুত্ব দিবসের ক্যাম্পেইনটি আসলেই খুব স্পেশাল। আমি এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতিময় ছবি ও ম্যাসেজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই উদ্যোগটি অবশ্যই সবাইকে তাদের বন্ধুদের সাথে দৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দিবে এবং বন্ধুত্বকে আরও মজবুত করে তুলতে অনুপ্রাণিত করবে।”


Tuesday, 22 September 2020

আফতাবমোর বাইতুন নুর জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি আবু রাসেল




পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে একটি ব্যয়বহুল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে.

এই মসজিদ নির্মাণে প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন ৷ গত ১৯-০৯-২০২০ তারিখে মসজিদের নির্মাণ শুরু হয়েছে৷এই মসজিদ নির্মাণে সকলের সাহায্য ও আর্থিক সহায়তা কমনা করি৷ 

প্রয়োজনে :01750352485

বিকাশ:01750352485

Monday, 27 May 2019

প্রথম বাংলাদেশ

প্রথম বাংলাদেশ
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

আমার আঙ্গিনায় ছড়ান বিছানো
সোনা সোনা ধূলিকণা।
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা।
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা।

অরুপ জোছনায় সাজান রাঙ্গান
ঝিলিমিলি চাঁদ দোলে।
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে।
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে।